Nabadhara
ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অষ্টগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ২০, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে এ ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মোহাম্মদ মহিবুল্লাহ এবং অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।

এসময় ডা. নাফিস হায়াত, ডা. আমিনুল ইসলাম, ডা. আশিক কিবরিয়া, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ টিকাদান কার্যক্রম ২০ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ১০ মে পর্যন্ত চলবে। উপজেলার ৮টি ইউনিয়নের ১৯৩টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ২২ হাজার ৪২১ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

স্বাস্থ্য বিভাগ জানায়, হাম ও রুবেলা প্রতিরোধে এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়ক হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।