Nabadhara
ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
এপ্রিল ২০, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোঃ লুৎফর রহমান মতিন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীম সুমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজমসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে টিকার আওতায় আনতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীম সুমি জানান, দেশব্যাপী এই বিশেষ টিকাদান কর্মসূচির মাধ্যমে বিপুল সংখ্যক শিশুকে টিকা প্রদান করা হবে। সাম্প্রতিক সময়ে হাম রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ইউনিসেফ, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ কর্মসূচিতে সহযোগিতা করছে। নির্ধারিত কেন্দ্রগুলোতে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকা প্রদান করা হবে।

সংশ্লিষ্টরা জানান, এ ক্যাম্পেইনের আওতায় কালিহাতী উপজেলার সকল ইউনিয়নে পর্যায়ক্রমে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।