মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকের টাকা না পেয়ে মারুফ (৪০) নামক এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
উপজেলার বেজগাও ইউনিয়নের হাট ভোগদিয়া গ্রামের প্রফুল্ল দাসের বাড়ির আম গাছের সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। সোমবার সকালে স্থানীরা খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করেন।
এ তথ্য নিশ্চিত করেন লৌহজং থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম।
তিনি আরও জানান, কিছুদিন আগে মারুফ মায়ের কাছে মারুফ মাদক সেবনের জন্য টাকা চায়। টাকা না দেওয়ার কারণে মারুফ বাড়িঘর ভাঙচুর করে।
একপর্যায়ে মারুফের মা থানায় এসে অভিযোগ দিলে মারুফ বাসায় যায় না। পরে আজ সোমবার দেখতে পান আম গাছের সাথে মারুফের মরদেহটি ঝুলন্ত অবস্থায় রয়েছে।
ওসি আর জানান, আমরা মরদেহটি উদ্ধার করবার পরে থানায় অপমৃত্যু মামলা দায়ের করি এবং ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মরদেহটি প্রেরণ করি।

