Nabadhara
ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে খাল দখল নিয়ে অপপ্রচারের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
এপ্রিল ২০, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি সদর এলাকায় খাল দখল নিয়ে অপপ্রচার চালিয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। সোমবার (২০ এপ্রিল) দুপুর ২টায় আশাশুনি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম সরোয়ার লিটন। তিনি জানান, আশাশুনি সদরের হাড়িয়ানদী, সলুয়ানদী জলমহল এবং হাঁসখালী খাল ইজারা প্রদান নিয়ে নানা অনিয়ম হয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। বিশেষ করে, ১৪৩১ সনের বকেয়া পরিশোধ না করেই নাটানা মৎস্যজীবী সমবায় সমিতির নামে পরবর্তী তিন বছরের জন্য অবৈধভাবে ইজারা প্রদান করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ইজারাগ্রহীতারা সরকারি নিয়ম না মেনে জলমহলগুলোকে প্রায় ৭০টি খণ্ডে বিভক্ত করে সাবলিজ দেয় এবং নেটপাটা দিয়ে পানি চলাচলে বাধা সৃষ্টি করে। এর ফলে এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়ে প্রায় ২ থেকে ৩ হাজার বিঘা জমি, বসতভিটা ও ফসল পানিতে তলিয়ে গেছে, যা স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

লিটন দাবি করেন, প্রায় দুই মাস আগে স্থানীয় ভুক্তভোগীরা জলাবদ্ধতা নিরসন ও ইজারা বাতিলের দাবিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। পরবর্তীতে গত ১৬ এপ্রিল ক্ষুব্ধ এলাকাবাসী নিজ উদ্যোগে জলমহল উন্মুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে।

তবে এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের কোনো সম্পৃক্ততা নেই উল্লেখ করে তিনি বলেন, “বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে বিএনপি থেকে বহিষ্কৃত কিছু ব্যক্তি দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।”

তিনি অভিযোগ করেন, এসব ব্যক্তি স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকজন নেতার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে, যা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। একই সঙ্গে তারা সামাজিক অস্থিরতা সৃষ্টি ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন।

সংবাদ সম্মেলনে অপপ্রচার বন্ধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয় এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চাওয়া হয়।

এ সময় স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।