Nabadhara
ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির ১০ কেন্দ্রে ৩৭০১ পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
এপ্রিল ২০, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

সারা দেশের মতো আশাশুনি উপজেলাতেও মঙ্গলবার (২১ এপ্রিল) শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর উপজেলার ১০টি কেন্দ্রে মোট ৩ হাজার ৭০১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা সূত্রে জানা গেছে, ৫টি এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোট ২,৫৬৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৭৭৩ জন পরীক্ষার্থী (চাম্পাফুল আপ্রচ মাধ্যমিক বিদ্যাপীঠ কেন্দ্রের ২১৫ জনসহ), বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল কেন্দ্রে ৬১৯ জন, দরগাহপুর এসকেআরএইচ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৪৬৫ জন, বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল কেন্দ্রে ৪৫২ জন এবং বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২৫৭ জন পরীক্ষার্থী রয়েছে।

এছাড়া একটি কারিগরি/ভকেশনাল কেন্দ্র সুন্দরবন টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে ৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

অন্যদিকে, উপজেলার ৪টি দাখিল পরীক্ষা কেন্দ্রে মোট ১,০৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে আশাশুনি আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ৩১৬ জন, গুনাকরকাটি খাইরিয়া আজিজীয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ৩৩২ জন, প্রতাপনগর আবু বক্কর ছিদ্দিক ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১৮৫ জন এবং মদিনাতুল উলুম বহুমুখী ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২৫০ জন পরীক্ষার্থী রয়েছে।

পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের জন্য উপজেলা প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।