Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পলাশবাড়ীতে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন, প্রত্যাহারের দাবি

Link Copied!

আশরাফুজ্জামান, পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে মারধরের ঘটনা সাজিয়ে থানায় মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে দাবি করেছেন হেলাল উদ্দিনসহ ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে বিটিসি বাজার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, গত ২৯ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ৩২ মাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় ছাদেক আলী নামে একজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন।

তারা আরও বলেন, পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে ছাদেক আলী তাদের ফাঁসাতে থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন ধরে তার সঙ্গে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধ চলছিল বলে দাবি করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের ভাষ্য, সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনাকে সুযোগ হিসেবে নিয়ে ছাদেক আলী তাদের নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে মামলা প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি মিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।