Nabadhara
ঢাকারবিবার , ১৭ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

MEHADI HASAN
এপ্রিল ১৭, ২০২২ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ সাব্বির আহম্মেদ, জেলা প্রতিনিধি পিরোজপুরঃ
আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস।১৯৭১ সালের এই দিনে বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আমবাগানে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার আনুষ্ঠানিক শপথ গ্রহণ করে। এই স্থানকে পরবর্তী সময়ে ‘মুজিবনগর’ নামকরণ করা হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কালানুক্রমিক ধারায় এই অস্থায়ী সরকারের আনুষ্ঠানিক শপথ গ্রহণের দিনকে ‘মুজিবনগর দিবস হিসাবে’ আখ্যায়িত করা হয়।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আজ রবিবার সকাল ১০ ঘটিকায় পিরোজপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে পিরোজপুর জেলা  আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
এসময় পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা এবং সাধারণ সম্পাদক সুমন সিকদার।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মৃণাল দত্ত, সাংগঠনিক সম্পাদক শুভদীপ শুভ, দপ্তর সম্পাদক শাকিল সিকদার অপু, সমাজ কল্যাণ সম্পাদক অমিত বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।