Nabadhara
ঢাকাশনিবার , ১০ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্য আটক

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২২ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াগাতিতে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ শাহাবুদ্দিন শেখ নামে চোর চক্রের এক সদস্যকে আটক করেছে নড়াগাতি থানা পুলিশ। শুক্রবার ( ৯ সেপ্টেম্বর ) দুপুরে নড়াগাতি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শাহাবুদ্দিন শেখ থানার পার বাঐসোনা গ্রামের মৃত আবু তালেব শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি নড়াগাতির নির্দেশনায় এএসআই জাহাঙ্গীরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে নড়াগাতি বাজার এলাকায় চুরি যাওয়া মোটর সাইকেল ক্রয়-বিক্রয়ের সময় চোর চক্রের সদস্য শাহাবুদ্দিন শেখকে ১টি চোরাই মোটরসাইকেলসহ আটক করে।দলের অন্য সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নড়াগাতি থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং ০১।

এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা নবধারা কে  বলেন, একটি ডিসকভার-১২৫ মোটরসাইকেল সহ চোর চক্রের এক সদস্যকে আটকপূর্বক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি চোরদের ধরতে আমাদের এ অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।