Nabadhara
ঢাকাসোমবার , ১২ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় অজ্ঞাত মধ্যবয়সী যুবকের পানিতে ভাসমান মরদেহ উদ্ধার

 শরিফুল ইসলাম, নড়াইল
সেপ্টেম্বর ১২, ২০২২ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার পাচুঁড়িয়া গ্রামের বিলের মধ্যে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক মধ্যবয়সী যুবকরে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে ।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাচুঁড়িয়া গ্রামের বিলের মধ্যে অজ্ঞাত পরিচয় (৩৫) এক মধ্যবয়সী যুবকরে মরদেহ পানিতে ভাসতে দেখে সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে এলাকাবাসী পুলিশকে সংবাদ দেয়। লোহাগড়া থানা পুলিশ সংবাদ পেয়ে দুপুরে মল্লিকপুর ইউনিয়নের পাচুঁড়িয়া গ্রামের বিলের মাঝে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় ওই মধ্যবয়সী যুবকরে মরদেহ উদ্ধার করে। অজ্ঞাত পরিচয় ওই মধ্যবয়সী যুবকরে শরীরে কোন কাপড় ছিল না ।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন নবধারা কে বলেন, উদ্ধারকৃত মরদেহের শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।