Nabadhara
ঢাকাসোমবার , ১২ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে শেষ হল “মাকর্স এ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পিয়নশীপ-২০২২

শরিফুল ইসলাম, নড়াইল
সেপ্টেম্বর ১২, ২০২২ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে শেষ হল ৩দিন ব্যাপী (৯-১১ সেপ্টেম্বর) আবুল খায়ের গ্রুপ “ মাকর্স এ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পিয়নশীপ-২০২২। রবিবার ১১ সেপ্টেম্বর বিকালে নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামর হল রুমে জেলা ক্রীড়া সংস্থা, জেলা প্রশাসন ও জেলা পুলিশ,নড়াইল ,এর আয়োজনে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগীতায় অনুষ্ঠিত এ প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলার ২১টি বিদ্যালয়ের প্রতিটি বিদ্যালয় থেকে ৬ জন করে মোট ১ শত ২৬ জন প্রতিযোগী এ প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এস, এম ছায়েদুর রহমান বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম-সম্পাদক মাসুদুর রহমান বিপু ,জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ কামরুজ্জামান এতে বিশেষ অতিথি ছিলেন। পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ- সভাপতি সাদিরা খাতুন এর সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক কৃষ্ণপদ দাস, কোষাধক্ষ্য আব্দুর রশীদ মন্নু, দাবা পরিষদেও সাম্পাদক দিলীপ কুমার রায়, সরকারি কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ,প্রতিযোগী-অভিভাবকসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।