Nabadhara
ঢাকাশনিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বাসের চাকায় পৃষ্ট হয়ে মহিলা নিহত

শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার নড়াইল
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল-মাইজপাড়া সড়কে যাত্রীবাহী বাসের চাকায় পৃষ্ট হয়ে মহিলা নিহত হয়েছে। শনিবার (১১ ফ্রেরুয়ারি) সকালে ওই সড়কের আদমপুর বটতলা এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত রাধা রানী সাহা (৫০) সদর থানার রলরামপুর গ্রামের মৃত কালি পদ সাহার মেয়ে। তিনি তার পিতার বাড়ীতে বসবাস করতেন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, সকালে রাধা রানী সাহা আদমপুর বটতলাস্থ উত্তম সাহার দোকান থেকে লবন কিনে বাড়ীর দিকে যাচ্ছিলেন। এ সময় নড়াইল অভিমুখী যাত্রীবাহি বাস পিছন থেকে ধাক্কা দিয়ে চাকায় পৃষ্ট করে দ্রুত গতিতে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি কে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।