Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি
মার্চ ২৪, ২০২৩ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মাওয়া মহাসড়কের শটের বটতলা নামক স্থানে দাড়িয়ে থাকা পাথর বোঝাই ডাম্প ট্রাকের সঙ্গে খুলনাগামী সিমেন্টবাহী খালি ট্রাক এর মুখোমুখি সংঘর্ষে খালি ট্রাক এর চালক সুমন (৩২) ঘটনাস্থলে নিহত হয়েছেন।তিনি কুমিল্লার মোকলেসুর রহমানের ছেলে।

বাগেরহাট ও ফকিরহাট ফায়ার স্টেশনের দুটি ইউনিটের ফায়ার সার্ভিস কর্মীরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ড্রাইভার সুমন কে মৃত অবস্হায় ট্রাক কেটে উদ্ধার করে।

এ বিষয়ে মোল্লারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান জানান, ফকিরহাট থানার নোয়াপাড়া এলাকায় একটি দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনা কবলিত ট্রাক দু`টি জব্দ করি, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলেও জানান এই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।