Nabadhara
ঢাকাশনিবার , ২৫ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে নবীন প্রবীণদের অংশগ্রহনে ফুটবল টুর্নামেন্ট

Link Copied!

বাগেরহাটের চিতলমারীতে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নবীন ও প্রবীণ খেলোয়ারদের অংশ গ্রহনে বার্ষিক নবীন- প্রবীন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

ব্যতিক্রমী এ আয়োজনের মধ্যে দিয়ে ষাটোর্ধ্ব বয়সের প্রবীণদের সাথে ২০-২৫ বছরে বয়সের তরুণদের এক মেলবন্ধন সৃষ্টি হয়। শুক্রবার বিকাল ৫ টায় পিকেএসএফ এর অর্থায়নে কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। মনোমুগ্ধকর এ খেলাটি দেখার জন্য দর্শকদেরও আগ্রহের কোন কমতি ছিলনা। ব্যতিক্রমী এ খেলায় প্রবীণ দলের নের্তৃত্ব দেন ৭০ বছর বয়সের রাজ্জাক মল্লিক ও নবীন দলের নেতৃত্ব দেন ২৫ বছর বয়সের সুমন ঢালী। টান টান উত্তেজনাপূর্ণ খেলার শেষ হওয়ার ৩ মিনিট পূর্বে ১ শূণ্য গোলে নবীন খেলোয়াররা প্রবীণদের পরাজিত করেন। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।