Nabadhara
ঢাকারবিবার , ২৬ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় রিক’র আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চর্ম যৌন ও মেডিসিন বিষয়ক “ফ্রি স্বাস্থ্য ক্যাম্প”

নবধারা ডেস্ক
মার্চ ২৬, ২০২৩ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়ায় রিক’র আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চর্ম যৌন  ও মেডিসিন বিষয়ক “ফ্রি স্বাস্থ্য ক্যাম্প” অনুষ্ঠিত হয়েছে।
আজ  রবিবার  রিক- সমৃদ্ধি কর্মসূচি, কুশলী ইউনিয়নে স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা “চর্ম যৌন  ও মেডিসিন বিষয়ক”  ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়।রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার ( রিক), সমৃদ্ধি কর্মসূচি,কুশলী,টুঙ্গিপাড়া গোপালগঞ্জ এর বাস্তবায়ন করে।
এ স্বাস্থ্য ক্যাম্পে চর্ম যৌন রোগী ১০৯ জন এবং মেডিসিন বিষয়ক ৯০ জন সহ  মোট  ১৯৯ জন রোগীকে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করা হয়। দিন ব্যাপী স্বাস্থ্য ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন-
চর্ম ও যৌন  রোগ বিশেষজ্ঞ  ডাঃ  মিজু আহমেদ  এমবিবিএস,এমডি  (ঢাকা) বিসিএস (স্বাস্থ্য) ডিডিভি (বিএসএমএমইউ) কনসালটেন্ট, চর্ম যৌন রোগ   বিভাগ,সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল,কিশোরগঞ্জ। মেডিসিন বিষয়ক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন-ডাঃ ইমরান হোসেন সুমন এমবিবিএস (ঢাকা) বিসিএস (স্বাস্থ্য) উপজেলা  স্বাস্থ্যকমপ্লেক্স, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
উক্ত  স্বাস্থ্য ক্যাম্পটি পরিদর্শন করেন সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমান। উক্ত ক্যাম্পটিতে স্বাস্থ্য কর্মকর্তা জিয়াদুল বারী,এসডিও, ইডিও  এবং স্বাস্থ্য পরিদর্শকগন সার্বিক ভাবে সহযোগিতা করেন।
সহযোগিতায়ঃ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ)
মডার্ন কিন্ডার গার্টেন নিলফা, কুশলী টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।