Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুর প্রেসক্লাব সভাপতির পিতা এ্যাডভোকেট মোঃ শামসুল হক ফকিরের ইন্তেকাল

জেলা প্রতিনিধি, পিরোজপুর
এপ্রিল ৪, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের সিনিয়র এ্যাডভোকেট মোঃ শামসুল হক ফকির মঙ্গলবার ভোররাত ৪টায় উকিলপাড়াস্থ নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবত ডায়বেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
প্রথম পুত্র শফিউল হক মিঠু দৈনিক জনকন্ঠের পিরোজপুর জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি। ২য় পুত্র জহিরুল হক টিটু পিরোজপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি, দৈনিক যায়যায়দিন এর স্টাফ রিপোর্টার ও দৈনিক পিরোজপুরের কথা ও সাপ্তাহিক পিরোজপুরের খবর পত্রিকার সম্পাদক।
আজ যোহরবাদ পিরোজপুর পুরাতন ইদগাহ ময়দানে জানাযা শেষে পিরোজপুর পৌর কবরস্থানে দাফন করা হবে। এ্যাডভোকেট মোঃ শামসুল হক ফকির তিনি ১৯৭৫ সালের ২রা জুলাই পিরোজপুরে আইন পেশায় যোগ দেন। এর পূর্বে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।