Nabadhara
ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ, আহত ৭

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
এপ্রিল ২২, ২০২৬ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ইজিবাইকের সঙ্গে লাশবাহী অ্যাম্বুলেন্সের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইজিবাইকের চালকসহ মোট ৭ জন আহত হয়েছেন। বুধবার দুপুর সোয়া দুইটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিসের টিম লিডার হাফিজুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে আহত ৭ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে আহতদের মধ্যে কেউ গুরুতর অবস্থায় নেই।

গৌরনদী হাইওয়ে থানার নবাগত ওসি মো. মহসীন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে টরকী স্ট্যান্ডে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়।

তিনি আরও জানান, মরদেহ অন্য একটি অ্যাম্বুলেন্সে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত দুটি যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।