Nabadhara
ঢাকাবুধবার , ১২ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের শেখহাটি গ্রাম থেকে ৪ জুয়াড়ি আটক

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
এপ্রিল ১২, ২০২৩ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে জুয়ার আসর থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন জুয়াড়িকে আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ। মঙ্গলবার (১১ এপ্রিল) গভীর রাতে নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- রিয়াজুল ইসলাম (২৭), জাহাঙ্গীর আকঞ্জি (২১), সেলিম মোল্যা (৩৫) এবং মোঃ নুরনবী সরদার (৪৩)। সকলেই নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার গভীর রাতে নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রামে অভিযান চালিয়ে ৪ জুয়াড়ি কে জুয়ার আসর থেকে নগদ ২ হাজার ৪৮০ টাকা ও জুয়ার সরঞ্জাম দুই সেট তাস, একটি চট জব্দ করা হয়।

এব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।