Nabadhara
ঢাকাশুক্রবার , ২১ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের ওপর বিএনপির হামলার প্রতিবাদে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

রাকিব চৌধুরী, নবধারা প্রতিনিধি
জুলাই ২১, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর সরকারি বাঙলা কলেজে বিএনপি কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ এনে এর প্রতিবাদে বিক্ষোভ করেছে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার বিকালে টুঙ্গিপাড়া উপজেলা পুরাতন আওয়ামী লীগ কার্যালয়ে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে দলটি।

বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক বলেন, বিএনপির মহাসচিব আজকে সন্ত্রাসী কর্মকান্ডের নেতৃত্ব দিচ্ছে। বাংলা কলেজের ছাত্রদের উপর যে হামলা চালিয়েছে, এ হামলা তীব্র প্রতিবাদ জানাচ্ছি টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে।মঙ্গলবার মির্জা ফখরুল ইসলামের নির্দেশে বিএনপি সরকারি বাঙলা কলেজে সাফল্যের সঙ্গে আক্রমণ চালিয়েছে।যারা শিক্ষার্থীদের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলছে, তাদেরকে চিরতরে স্তব্ধ করে দিতে হবে।

বিএনপির উদ্দেশে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লা বলেন‌,তারেক জিয়ার জনপ্রিয়তা দেখাতে হলে বাংলাদেশে এসে রাজনৈতিক করুক।

যে নেতা বাহিরে ফেসবুক লাইভে এসে নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত করায় তাদের কে ধিক্কার জানাই। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই আপনারা আজকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাধাতে চাচ্ছেন।একটা কথা বলে দিতে চাই ছাত্রলীগ সারা বাংলাদেশের সুনামের সাথে রাজনীতি করে ছাত্রলীগের থেকে পাওয়ার কিছু নাই দেওয়ার অনেক কিছু, ছাত্রলীগ এদেশের আন্দোলন সংগ্রামের সাথে সবসময় রাজনীতি করেছে সুতরাং সাধু সাবধান। এই বাংলার মাটিতে আর কোথাও যদি বিশৃঙ্খলার চেষ্টা করেন তাহলে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ দাঁতভাঙা জবাব দিবে।

বিক্ষোভ সমাবেশে শামছুল হকের সভাপতিত্বে ও লিংকন মোল্লার সঞ্চালনায় পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।