Nabadhara
ঢাকারবিবার , ২৩ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় অন্তঃস্বত্বা মহিলাসহ আহত-২

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
জুলাই ২৩, ২০২৩ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একজন অন্তঃস্বত্বা মহিলাসহ দ’ুজন মহিলাকে পিটিয়ে আহত করেছে একদল দুর্বৃত্ত। এ সময় দুর্বৃত্তরা ওই দু’জন মহিলার কাছ থেকে প্রায় ৩ ভরি ১২ আনা ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে। আহতদের উদ্বার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ,এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মঙ্গলপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার (২২জুলাই) বিকাল ৪টার দিকে ওই গ্রামের নথু মোল্যার ছেলে, বহু অপকর্মের হোতা ইকরাম মোল্যা মোবাইল ফোনের মাধ্যামে একই গ্রামের সুরুজ আলী মোল্যার তিন মাসের অন্তঃস্বত্বা স্ত্রী রেনুজা বেগম (২৪) ও তার শাশুড়ী গোলজান বেগম(৭০)কে জমিজমার কাগজপত্র দেখার জন্য ডেকে নেয়। খবর পেয়ে ওই দুজন মহিলা ইকরাম মোল্যার বাড়িতে গেলে জমির কাগজপত্র দেখানোকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইকরাম মোল্যা, তার মা সুফি বেগম, বোন ডলি ও শিউলি পরস্পর যোগসাজজে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় হামলাকারীরা ওই দুজন মহিলার পরিহিত প্রায় ৩ ভরি ১২ আনা ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে সন্ধায় লোহাগড়া হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় রাতেই ভুক্তভোগী রেনুজা বেগম বাদী হয়ে ৪ জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন ঘটনাটি নিশ্চিত করে বলেন, অন্তঃস্বত্বা মহিলার ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। দোষীদের আটকের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।