Nabadhara
ঢাকাবুধবার , ৩০ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে গৃহবধুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা দায়ের

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
আগস্ট ৩০, ২০২৩ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়ন এর পাইকমারী গ্রামে বিদেশে (সৌদি আরব) পাঠানোর প্রলোভন দেখিয়ে ৬ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে একই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী ও টুকু কাজির মেয়ে বিপাশার বিরুদ্ধে।

মামলা সূত্রে জানা যায়, গত বছর শুরুর দিকে আসামী বিপাশা, পার্শ্ববর্তী নিধিখোলা গ্রামের ছলেমান মোল্লার ছেলে বেকার রেকন মোল্যাকে ৬ লক্ষ টাকার বিনিময়ে ২ মাসের মধ্যে সৌদি পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলে ওই বছরের মার্চ মাসের ২৩ তারিখে ভুক্তভোগী তার হাতে ৬ লক্ষ টাকা তুলে দেয়। কিন্তু ২ মাস অতিবাহিত হলেও টাকা ফেরত না দিলে স্থানীয়দের নিয়ে উভয় পক্ষ বিপাশার বাড়ীতে বসেন। অতঃপর বিপাশা ইসলামি ব্যাংক নড়াইল শাখার একটি চেকে ৬ লাখ টাকা উল্লেখ সহ স্বাক্ষর করে ভুক্তভোগীকে দিলে ওই দিনই ব্যাংকে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় চেক ডিজঅনার হয়।

পরিশেষে উপায়ান্তর না দেখে আইনজীবীর শরণাপন্ন হয়, আইনজীবীর পরামর্শ অনুযায়ী লিগাল নোটিশ পাঠানো হলে উল্লেখিত সময়ের মধ্যে আসামি পক্ষের কোন জবাব না পেয়ে বিচার চেয়ে ভুক্তভোগীর পিতা বিজ্ঞ আমলী আদালতে মামলা দায়ের করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।