বাগেরহাটের চিতলমারীতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীদের মাঝে নির্বাচনী আচরণ বিধি বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও রোড টু স্মার্ট বাংলাদেশ বিষয়ক ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৪ টায় ৪নং শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শিবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদকও ইউপি চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েলের সভাপতিত্বে ও ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক শামীম হাসানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি এস,এম শহিদুল ইসলাম,যুগ্ম- সম্পাদক অবনী মোহন বসু,সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, চিতলমারী উপজেলা রোড টু স্মার্টা বাংলাদেশ সমন্বনায়ক শফিকুল ইসলাম সাফা, প্রশিক্ষক মিহির মন্ডল প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

