Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাশরাফির পক্ষে কাজ করবে লোহাগড়া উপজেলা শ্রমিক লীগ

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
ডিসেম্বর ২১, ২০২৩ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুবও ক্রীড়া বিষয়ক সস্পাদক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল -২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য মাশরাফী বিন-মোর্ত্তজার নির্বাচন উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে লোহাগড়া পৌর আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন নড়াইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, জেলা শ্রমিক লীগের সভাপতি হামিমুর রহমান, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, সাবেক মেয়র ও লোহাগড়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আশরাফুল আলম, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মুন্না, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জল,আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান,জাতীয় শ্রমিক লীগ লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুবেল শেখ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মাশরাফী বিন মোত্তজাকে ভোট দিয়ে আবারও নড়াইল-২ আসনে আওয়ামী লীগকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।