Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় পল্লী সমাজ সেবা কার্যক্রম বাস্তবায়নে উৎকর্ষ সাধন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
ডিসেম্বর ২১, ২০২৩ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

“বঙ্গবন্ধুর সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ,ঘোচায় দৈন্য আনে সুদিন”, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কচুয়ায় পল্লী সমাজ সেবা কার্যক্রম বাস্তবায়নে উৎকর্ষ সাধন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

২১ ডিসেম্বর সকাল ১১ টায় কচুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয় কচুয়া এর উদ্যোগে উপজেলা প্রশাসন মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: হাসিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক সমাজ সেবা অধিদপ্তর বাগেরহাট এস এম রফিকুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সমাজ সেবা অধিদপ্তর বাগেরহাট মোস্তফা গিয়াস উদ্দিন,উপজেলা ভাইস
চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগম, কচুয়া থানার ওসি তদন্ত প্রভাস মল্লিক।

 

এ সময় সেমিনারে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস, বিআরডিবি কর্মকর্তা মোঃ বজলুর রহমান,প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ আতিকুর রহমান,সমবায় অফিসার মোঃ সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান,সহকারী সমাজ সেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমান,কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল সহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বিভিন্ন সাংবাদিক ও উপজেলা পল্লী সমাজ সেবা কার্যক্রম বাস্তবায়ন কমিটির সকল সদস্য বৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।