Nabadhara
ঢাকাসোমবার , ২৫ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে গলায় ওড়না পেচিয়ে কিশোরীর আত্মহত্যা

Link Copied!

শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টার, চিতলমারী, বাগেরহাট

বাগেরহাটের চিতলমারীতে সুমি আক্তার(১৭) নামের এক কিশোরীর গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। রবিবার সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের অপদা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি মেয়েটি আত্মহত্যা করেছে। সুমি আক্তার ওই এলাকার আঃ হালিম শেখের মেয়ে। এঘটনায়  থানায় একটি অপমৃতু মামলা হয়েছে।

মেয়েটির ভাই এমরান শেখ জানান, সবার অজান্তে শনিবার রাতের কোন একসময় তার নিজের সয়ন কক্ষে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে সুমি আত্মহত্যা করে। সকাল সাড়ে ৮টার দিকে সুমিকে ঝুলানো অবস্থায় দেখে পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

থানার (ওসি) মোঃ একরাম হোসেন জানান,সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে সুমি আক্তার নামে একটি মেয়ের ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারন নির্ণয়ের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।