Nabadhara
ঢাকারবিবার , ৭ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সরকারি টেকনিকাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন- মাশরাফি

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
জানুয়ারি ৭, ২০২৪ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা ভোট দিয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার নড়াইল সরকারি টেকনিকাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন মাশরাফি। এ সময় মাশরাফি বলেন, ভোট ভালো হচ্ছে।

 

সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসছে, খুব ভালো লাগছে। জয়ের ব্যাপারে অবশ্যই আশাবাদী তিনি। এবার মহিলা- পুরুষ ও মুরব্বিরাও সবাই আসছে ভোট দিতে। ঠান্ডার সময় যাদের একটু শরীর খারাপ তারা নাও আসতে পারতো। কিন্তু আমি দেখছি মুরব্বিরাও এসে ভোট দিচ্ছে। সকাল ৮টা থেকে উনারা লাইনে দাড়িয়ে আছে দেখে খুব ভালো লাগছে। যারা এখনও আসেনি তারা হয়ত ১টা থেকে ২টার মধ্যে চলে আসবে। নড়াইল-২ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৯৩৭ জন। এ

 

র মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৩ হাজার ৩৮৭ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৫৫০ জন। এই আসনে কেন্দ্র সংখ্যা ১৪৭ এবং বুথ সংখ্যা ৮১১।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।