Nabadhara
ঢাকাসোমবার , ৮ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট-১ আসনে বিপুল ভোটের ব্যবধানে শেখ হেলাল উদ্দীনের জয়

Link Copied!

শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টার, চিতলমারী, বাগেরহাট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১  (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী শেখ হেলাল উদ্দীন বিপুল ভোটের ব্যবধানে আবারো নির্বাচিত হয়েছেন।শেখ হেলাল উদ্দিন (নৌকা) পেয়েছেন ২,২৩৪২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী জাতীয় পার্টির মো. কামরুজ্জামান (লাঙ্গল) তিনি পেয়েছে ৫২১০ ভোট। এছাড়া বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম) এর মো. মঞ্জুর হোসেন শিকদার (নোঙ্গর) ২৭৯৬, ন্যাশনাল পিপলস পার্টির বাসুদেব গুহ (আম) ২০৬২, তৃনমূল বিএনপির মাহফুজুর রহমান (সোনালী আঁশ) ১৭৮৫ ভোট, বাংলাদেশ কংগ্রেস-এর আতাউর রহমান আতিকী (ডাব) ১১৭৫ ভোট পেয়েছে।

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকে ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। তবে পুরুষ ভোটারের থেকে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

আওয়ামীলীগ প্রর্থী শেখ হেলাল উদ্দীন  বেলাল সাড়ে ১১টার দিকে  চিতলমারী সককারি এস,এম মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। ভোটদিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন ভোটাররা উৎসবমূখর পরিবেশে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।