Nabadhara
ঢাকাসোমবার , ৮ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের চারটি আসনে আওয়ামীলীগ প্রার্থীরা জয়ী

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
জানুয়ারি ৮, ২০২৪ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের চারটি সংসদীয় আসনে নৌকার প্রার্থীরা জয়লাভ করেছেন।৭ জানুয়ারী রবিবার রাতে বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহা. খালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসনে ১২৪টি কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী শেখ হেলাল উদ্দিন ২ লাখ ৯ হাজার ৯৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মো. কামরুজ্জামান পেয়েছেন ৫ হাজার ২১০ ভোট।

বাগেরহাট-২ আসনে বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ তন্ময় নৌকা প্রতীকে ১ লাখ ৮২ হাজার ৩১৮ ভোট পেয়ে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (লাঙ্গল) হাজরা শহীদুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ১৭৪ ভোট।

বাগেরহাট-৩ আসনে উপমন্ত্রী হাবিবুন নাহার নৌকা প্রতীকে ৮৪ হাজার ৩৭২ ভোট পেয়ে চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস আলী ইজারাদার পেয়েছেন মাত্র ৫৮ হাজার ৪৬৮ ভোট।

বাগেরহাট-৪ আসনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ নৌকা প্রতীকে ১ লাখ ৯৯ হাজার ৪৪৫ ভোট পেয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) ও দুপুরে নির্বাচন বর্জনকারী মো. জামিল হোসাইন পেয়েছেন ৫৩৭৬ ভোট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।