Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার, নড়াইল
ডিসেম্বর ১৯, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নড়াইলের লোহাগড়ায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহফুজুর রহমানের উদ্যোগে দোয়া মাহফিল শেষে এলাকার প্রায় ৫০০ জন অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,নলদী ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মশিয়ার রহমান মোল্যা, সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন মোল্যা,মোঃ রাজ্জাক বিশ্বাস, লোহাগড়া উপজেলা বিএনপি’র সহ ছাত্রবিষয়ক সম্পাদক আশরাফুল বিশ্বাস,লোহাগড়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আতিয়ার বিশ্বাস,যুবদলের সহসাংগঠনিক সম্পাদক জান্নাতুল বিশ্বাসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তার দ্রæত আরোগ্য ও সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রয়োজন। একই সঙ্গে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।