Nabadhara
ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট -২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কালাই বাসস্ট্যান্ড চত্বরে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের জনসভা অনুষ্ঠিত হয়েছে। ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এস এম রাশেদুল আলম সবুজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোটের জন্য জনগণকে আহবান জানান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ভোটের দিন বুলেট ও রক্তপাত ছাড়াই দাঁড়িপাল্লায় সীল মেরে আরেকটি যুদ্ধে জয় করতে হবে। দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে এবং আল্লাহর আইন ও সৎলোকের শাসন কায়েম করতে দাঁড়িপাল্লার বিকল্প কোনো মার্কা নেই।”

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের সুফল পেতে হলে জামায়াতসহ ১১ দলীয় জোটকে সরকার গঠনের সুযোগ দিতে সকল শ্রেণির জনগণকে জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে। দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য সকলকে সাথে নিয়ে দাঁড়িপাল্লায় সীল মারার আহবান জানান।”

জেলা ও উপজেলা জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। জনসভায় উপজেলা জামায়াতের আমীর মো. মুনসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এ্যাড. মামুনুর রশীদ, জেলা জামায়াতের সদস্য এ্যাড. আব্দুল মোমেন ফকির, জেলা তারবিয়াত সেক্রেটারী মাও: মাহমুদুল হাসান, জেলা জামায়াতের শুরা সদস্য মাও: নুরুজ্জামান সরকার, সিনিয়র নায়েবে আমীর অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, নায়েবে আমীর আব্দুর রউফ, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাও: মোজাফ্ফর হোসাইন, যুব বিভাগের সভাপতি মো. খাইরুল ইসলাম ও উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।