Nabadhara
ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি
এপ্রিল ১৫, ২০২৬ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ফাতেমা নামে এক নারীকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এছাড়া সাগর নামে আরেকজনকে নিজ বাড়ি থেকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কালাই পূর্বপাড়া গ্রামের আব্দুল আজিজের মেয়ে মোছা. ফাতেমা (২৩) এবং থুপসারা গ্রামের মো. সাহারুলের ছেলে মো. সাগর (২৩)।

এ বিষয়ে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সিরাজুল ইসলাম জানান, গ্রেফতারকৃত সাগরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ফাতেমার বিরুদ্ধে কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। জনস্বার্থে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।