Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি
এপ্রিল ১৬, ২০২৬ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল ) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে কালাই থানার পুনট ইউনিয়নের পাঁচগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে একটি দল পাঁচগ্রাম গ্রামের একটি কচুক্ষেতের পাশের রাস্তা থেকে মোঃ দেলোয়ার হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন পাঁচগ্রাম (বেলতলীপাড়া) এলাকার বাসিন্দা। অভিযানের সময় তার আরও দুই সহযোগী দৌড়ে পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।