Nabadhara
ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রুয়েটে ‘গ্রিন ট্রানজিশন’ চ্যালেঞ্জে উদ্ভাবনী সমাধান উপস্থাপন, চ্যাম্পিয়ন টিম এভারফ্রেশ

রুয়েট প্রতিনিধি 
এপ্রিল ২৯, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

রুয়েট প্রতিনিধি 

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ টেকসই জ্বালানি ও শিল্পখাতে সবুজ রূপান্তরকে কেন্দ্র করে ‘PSREF Industrial Energy Challenge: Designing a Green Transition’ শীর্ষক সেমিনার ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে পরিবেশবান্ধব ও উদ্ভাবনী সমাধান উপস্থাপন করেন।

বুধবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২১৭ নম্বর কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আবদুর রাজ্জাক। অনুষ্ঠানটির আয়োজন করে ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট স্টাডিজ (IEES) এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (CPD)।

প্রতিযোগিতায় মোট ৩৩টি দল অংশগ্রহণ করে। প্রাথমিক বাছাই শেষে ২৬টি দল এবং চূড়ান্ত পর্বে ১০টি দল তাদের প্রকল্প উপস্থাপনের সুযোগ পায়। চূড়ান্ত পর্বে রুয়েট, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও আহসানিয়া মিশনের দলগুলো অংশ নেয়।

বিচারকদের মূল্যায়নে রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ‘টিম এভারফ্রেশ’ চ্যাম্পিয়ন হয়। প্রথম রানারআপ হয় একই বিশ্ববিদ্যালয়ের ‘টিম অপচয় জিরো’ এবং দ্বিতীয় রানারআপ হয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ‘টিম গ্রিনারি গ্রিড’।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এখন সময়ের দাবি। IEES-এর পরিচালক অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম বলেন, উচ্চ ব্যয় সত্ত্বেও সৌরশক্তি ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ ও টেকসই সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে।

এছাড়া ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার জানান, নেসকোর সঙ্গে সমন্বয়ে রুয়েটের আবাসিক হলগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা ক্যাম্পাসে সবুজ জ্বালানির ব্যবহার আরও সম্প্রসারিত করবে।

সমাপনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আবদুর রাজ্জাক বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যে জ্বালানি খাতে গবেষণা, দক্ষতা ও উদ্ভাবনকে আরও জোরদার করা জরুরি। পরে বিজয়ী দলের হাতে ‘PSREF Innovator Award’ তুলে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।