Nabadhara
ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

“নজরুল মানেই বাংলাদেশের অস্তিত্ব ও আত্মপরিচয়ের অনুসন্ধান”

Link Copied!

মো.রায়হান ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি

“শুধু বাংলা সাহিত্যে নয়, বিশ্বসাহিত্যের ইতিহাসেও কাজী নজরুল ইসলাম এক বিস্ময়কর প্রতিভা। তাঁর মতো ক্ষণজন্মা সাহিত্যিক সাহিত্যের আকাশে বিরল। মাত্র বাইশ বছরের সাহিত্যজীবনে কবিতা, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধসহ সাহিত্যের সব শাখায় তিনি অসামান্য অবদান রেখে গেছেন। সমকালীন সংকট ও আন্দোলনে নজরুল বারবার নতুনভাবে ফিরে এসেছেন। তাই নজরুল মানেই বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের মানুষের আত্মপরিচয়ের অনুসন্ধান।”

সোমবার (২৫ মে) রাজশাহীর শাহ মখদুম কলেজ মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

‘পরিচয় সংস্কৃতি সংসদ’-এর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ও গবেষক অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কথাসাহিত্যিক মনির বেলাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিচয়ের প্রধান উপদেষ্টা কথাশিল্পী ও অনুবাদক ড. নাজিব ওয়াদুদ। মূল আলোচক ছিলেন রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের ইংরেজি সাহিত্যের অধ্যাপক ও নব্বইয়ের অন্যতম কবি সায়ীদ আবুবকর।

এছাড়া বক্তব্য রাখেন ইতিহাস গবেষক মাহবুব সিদ্দিকী, কবি ও আইনজীবী খুরশীদ আলম বাবু, কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক কামাল মাহমুদ, কবি আবদুর রাজ্জাক রিপন, মিডিয়া ব্যক্তিত্ব আজহারুল ইসলাম রণি, কবি সানারুল ইসলাম বাহার, ড. মঞ্জিলা শরীফ, কবি ফারহানা শরমিন জেনী, কবি শাহাদাৎ সরকার ও কবি মাহাইর ইসলামসহ অনেকে।

বক্তারা আরও বলেন, চব্বিশোত্তর নতুন বাংলাদেশকে অপরাজনীতি ও অপসংস্কৃতির মাধ্যমে অস্থির করে তোলার যে চেষ্টা চলছে, তা মোকাবিলায় নজরুলের দ্রোহচেতনার কোনো বিকল্প নেই। আগামী প্রজন্মকে মূল্যবোধসম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে নজরুলচর্চাকে আরও বিস্তৃত করতে হবে। বিশেষ করে উচ্চশিক্ষায় নজরুলকে গুরুত্বের সঙ্গে পাঠদানের সুযোগ তৈরির আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে কবি এরফান আলী এনাফ, কবি সোহেল করিম দিপু, কবি সরদার মুক্তার আলী, অ্যাডভোকেট রজব আলীসহ রাজশাহীর বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

শেষপর্বে কাজী নজরুল ইসলাম-এর গান ও কবিতা পরিবেশন করেন সুরকার-শিল্পী শোয়েব আলী, শিল্পী জাকারিয়া জয়াস এবং শিশুশিল্পী মুগ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।