Nabadhara
ঢাকাসোমবার , ১২ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে আইনশৃঙ্খলা সভা, মাদক ও কিশোর গ্যাং দমনে গুরুত্ব

আমতলী (বরগুনা) প্রতিনিধি
অক্টোবর ১২, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের তৎপরতা দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা, সন্ত্রাস দমন ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. কানিজ ফাতিমা জুই, বকুল নেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাসেল মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফিরোজ আলম, উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাঞ্জুরুল হক কাওসার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম, উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী, আমতলী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ, আমতলী থানার ট্রাফিক পুলিশের উপপরিদর্শক (এসআই) নারায়ণ চন্দ্র হালদার ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সাবেরা খাতুন।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দীন ফকির, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল আজীজ মিয়া, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন (ভিপি), উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. কবির ফকির, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মো. কামরুজ্জামান, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম বাদল, আমতলী সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইউনিয়ন প্রশাসক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও মানবাধিকারকর্মীরা।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চুরি প্রতিরোধ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধ, অবৈধ দখল উচ্ছেদ, যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ ছাড়া পৌর শহর ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা, টোল আদায় এবং আমতলী চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বক্স স্থাপনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা উপজেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখা, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ কমাতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যকর ভূমিকা রাখার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।