Nabadhara
ঢাকাসোমবার , ১২ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপূজা সম্প্রীতি ও উৎসবের প্রতীক, নিরাপত্তা নিশ্চিত করা হবে: এমপি নায়াব ইউসুফ

ফরিদপুর প্রতিনিধি
অক্টোবর ১২, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা সম্প্রীতি, সৌহার্দ্য ও মিলনের প্রতীক। এ উৎসব আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে দুর্গাপূজার প্রস্তুতিমূলক আলোচনা সভা ও সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চৌধুরী নায়াব ইউসুফ বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু একটি সম্প্রদায়ের উৎসব নয়, এটি বাঙালির আবহমান সম্প্রীতি ও মিলনের প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন করতে হবে। নিরাপত্তার স্বার্থে মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করাও জরুরি। বিগত সময়ের মতো এবারও ফরিদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে জাঁকজমকপূর্ণভাবে দুর্গোৎসব উদ্‌যাপিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ফরিদপুর সদর উপজেলার ১৯৪টি পূজামণ্ডপের জন্য সরকারিভাবে বরাদ্দ করা ৬০০ কেজি করে চালের ডিও (বরাদ্দপত্র) সংশ্লিষ্ট মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে তুলে দেওয়া হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, ডা. প্রকাশ স্বরূপ রায় অপু, ফরিদপুর পৌরসভা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার এবং চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিন মণ্ডল।

এ ছাড়া অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফরিদপুর সদর উপজেলার ১৯৪টি পূজামণ্ডপের মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।