Nabadhara
ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে পরিদর্শন কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
মে ২৫, ২০২৬ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় উপজেলা পরিষদে নতুন পরিদর্শন কক্ষ উদ্বোধন এবং জুলাই আন্দোলনের শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ মে) উপজেলা পরিষদ ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখার আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারি মাওলানা আনওয়ারুল হক, সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি রুহুল কুদ্দুছ, কর্মপরিষদ সদস্য আলমগীর পিন্টু, অ্যাডভোকেট শহিদুল ইসলাম এবং সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে জুলাই আন্দোলনে নিহত আমান বিল্লাহ, আলম সরদার ও আদম আলীর পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা প্রদান করা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার প্রতি সপ্তাহের রবি ও সোমবার উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে অবস্থান করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।