Nabadhara
ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে তীব্র গরমে পথচারীদের মাঝে পানি বিতরণ কর্মসূচি

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
মে ২৫, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে তীব্র গরমে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরে আশাশুনি ব্রিজ সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।

এসময় তিনি পথচারী, ব্যবসায়ী, ভ্যানচালক, মোটরসাইকেল চালক, মিনিবাস চালক ও যাত্রীদের হাতে এক বোতল করে বিশুদ্ধ ঠান্ডা পানি তুলে দেন। পরে একটি ভ্যানে করে আশাশুনি বাজারের বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে সাধারণ মানুষের মাঝেও পানি বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারি মাওলানা আনওয়ারুল হক, সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি রুহুল কুদ্দুছ, কর্মপরিষদ সদস্য আলমগীর পিন্টু, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ ও এমপির ব্যক্তিগত সহকারী শরিফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, চলমান তীব্র গরমে সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ হিসেবে এ পানি বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।