Nabadhara
ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পাংসের খাল পুনঃখননে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে শ্যামনগরে কৃষকদের মানববন্ধন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
মে ২৫, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানান বক্তারা।

সোমবার বিকেল ৫টায় মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় কৃষক ও সাধারণ জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক মো. সালাউদ্দিন, মোফাজ্জল হোসেন, কৃষক আবুল কালাম আজাদ, মাওলানা আবুজার রহমান, ওয়াজেদ আলী, ইব্রাহিম খলিল, আবুজার গাজী ও আলামিন হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পাংসের খাল ভরাট ও নাব্যতা সংকটের কারণে কৃষি উৎপাদন, পানি নিষ্কাশন এবং স্থানীয় জনজীবনে নানা সমস্যা সৃষ্টি হয়েছে। এ সমস্যা সমাধানে সরকারি উদ্যোগে খাল পুনঃখনন কার্যক্রম শুরু হলে একটি বেসরকারি সংস্থা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে প্রকল্প বাস্তবায়নে বাধা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধনে মোফাজ্জল হোসেন বলেন, “খাল পুনঃখনন সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা কমবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে। তাই জনস্বার্থে চলমান এই উন্নয়নমূলক কাজে বাধা দেওয়া উচিত নয়।”

শিক্ষক সালাউদ্দিন অভিযোগ করে বলেন, “কিছু প্রভাবশালী মহল সরকারি খাল দখল করে পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাল খনন কার্যক্রমে বাধা দেওয়ার ঘটনা দুঃখজনক।”

মানববন্ধন থেকে বক্তারা অপপ্রচার ও উন্নয়নমূলক কাজে বাধা প্রদানকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণাও দেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।