Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় পুলিশের অভিযানে ২৩৪ বোতল ভারতীয় ফেয়ারডিল উদ্ধার

Link Copied!

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে ২৩৪ বোতল ভারতীয় ফেয়ারডিল মাদক উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ মে) রাত ১০টার দিকে উপজেলার হাদিপুর এলাকার রশিদের ইটভাটা সংলগ্ন স্থান থেকে এসব মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় দেবহাটা থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ৬-৭ জন ব্যক্তি বস্তা মাথায় নিয়ে ইটভাটার পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় যুবকদের সন্দেহ হয়। এসময় যুবকরা তাদের চ্যালেঞ্জ করলে মাদক কারবারিরা দ্রুত পালানোর চেষ্টা করে। একপর্যায়ে তারা দুটি বস্তা ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ওহিদুজ্জামান জানান, তিনি রাস্তার পাশে বসে থাকা অবস্থায় কয়েকজনকে বস্তা নিয়ে যেতে দেখেন। তাদের পরিচয় জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে ইট তুলে মারার চেষ্টা করে। পরে তিনি স্থানীয় কয়েকজনকে ফোন দিলে মাদক কারবারিরা বস্তা ফেলে পালিয়ে যায়।

স্থানীয় যুবক ইব্রাহিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি সাদা প্রাইভেটকারকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে তাদের উপস্থিতি টের পেয়ে গাড়িটি দ্রুত স্থান ত্যাগ করে।

স্থানীয় ইউপি সদস্য আসমাতুল্লাহ গাজী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশের উপস্থিতিতে উদ্ধারকৃত বস্তা খুলে গণনা করে ২৩৪ বোতল ভারতীয় ফেয়ারডিল পাওয়া যায়।

এ ঘটনায় দেবহাটা থানার এসআই নকীব পানু বাদী হয়ে অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-১৫, তারিখ-২৬/০৫/২০২৬ ইং।

দেবহাটা থানার ওসি আব্দুল আলিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।