Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে ইউএনও’র বাজার তদারকি, মোবাইল কোর্টে জরিমানা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
মে ২৬, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা ও খাদ্যে ভেজাল প্রতিরোধে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিভিন্ন বাজারে তদারকি অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু।

মঙ্গলবার (২৬ মে) বুধহাটা বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ হাট-বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে খাদ্যে ভেজাল প্রতিরোধ, ওজনে কারচুপি বন্ধ এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশনা দেন ইউএনও। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যাচাই করা হয় এবং ঈদকে কেন্দ্র করে কোনো ব্যবসায়ী যাতে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে, সে বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।

এ সময় বুধহাটা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সুভাষ ঘোষ নামে এক হোটেল ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, “আসন্ন ঈদকে সামনে রেখে বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের স্বার্থে দ্রব্যমূল্য সহনীয় রাখা ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানকালে বাজার কমিটির নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।