Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে গোসলে নেমে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
মে ২৬, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে বাসার পাশে ডোবায় গোসল করতে গিয়ে মো. আনাস (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মাদারগঞ্জ মডেল থানা মোড় এলাকায় নিজ বাসার পেছনের একটি ডোবায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনাস উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর গ্রামের হাফিজুর রহমানের একমাত্র ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, আনাস গোসল করতে ডোবায় নামলে অসাবধানতাবশত পানিতে ডুবে যায়। সে সাঁতার জানত না বলে জানা গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আনাস স্থানীয় জোনাইল চাইলেনিপাড়া হাজী ওমেদ আলী হুরুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।