স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল সদর উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও নড়াইল জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান আলেক, মাওলানা আব্দুল্লাহ আল আমীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, ঈদুল আজহার আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সরকারের পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সুবিধাভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

