Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছরের শিশু ধর্ষণ: অভিযুক্ত কারাগারে

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
মে ২৬, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. ওয়াহেদ আলী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার গভীর রাতে উপজেলার সদকী ইউনিয়নের তারাপুর গ্রামের আমবাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ওয়াহেদ আলী তারাপুর গ্রামের মৃত রজব আলী বিশ্বাসের ছেলে। তিনি স্থানীয় একটি আমবাগানের কেয়ারটেকার হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, গত রোববার সকালে তারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্র মাঠে ছাগল চরাতে গিয়ে আমবাগানে আম কুড়াতে যায়। এ সময় ওয়াহেদ আলী শিশুটিকে জোরপূর্বক মুখ চেপে ধরে ধর্ষণ করে। শিশুটি বাড়িতে ফিরে মাকে ঘটনাটি জানালে স্থানীয় মাতব্বররা সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করে।

বিষয়টি পুলিশের নজরে আসলে শিশুর বাবা সোমবার রাতে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৯-এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই পুলিশ অভিযান চালিয়ে ওয়াহেদ আলীকে গ্রেপ্তার করে।

কুমারখালী থানার ওসি (তদন্ত) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ওয়াহেদ আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ধরনের জঘন্য ঘটনায় গ্রাম্য সালিশের কোনো সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

শিশুর বাবা বলেন, “আমার ছেলে ছাগল চরাতে গিয়ে এই নৃশংসতার শিকার হয়েছে। আমি ধর্ষকের উপযুক্ত শাস্তি চাই।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।