Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ১৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জামালপুর প্রতিনিধি
মে ২৬, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি

জামালপুরে ১৫০ জন অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে শহরের কম্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবুর ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর শহর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহীদ, জেলা মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক শিউলী বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন আক্তারুজ্জামান, কুব্বাত আলী, মোখলেছুর রহমান মুকুল, সাদ্দাম হোসেন রিপন, আব্দুল বাছেতসহ আরও অনেকে।

এ সময় প্রধান অতিথি অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, “প্রতিবছরের মতো এবারও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।”

বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ, নুডুলস ও সাবান।

এ ধরনের মানবিক কার্যক্রমে স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।