ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অসুস্থ, অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থীসহ কৃতি শিক্ষার্থীদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টায় উপজেলা অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মামুন কাউসার শেখের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিরামপুর থানার সরকারি পুলিশ সুপার হাজির উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ অন্যান্যরা। অনুষ্ঠানে ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলামসহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান সরোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন এবং ঘোড়াঘাট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সরকার অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধী এবং মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন অনুদান ও ভাতা প্রদান অব্যাহত রেখেছে। তিনি আরও বলেন, খাল খনন, প্রতিবন্ধী ভাতা ও ফ্যামিলি কার্ডসহ সামাজিক সুরক্ষা কর্মসূচি চলমান থাকবে।

