শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীর বড়বাড়িয়া কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় সর্বস্তরের মুসল্লিদের উপস্থিতিতে একসাথে মিলিত হয়ে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা নুরুল আমিন।
নির্ধারিত দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ খুতবা ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ঈদের এই প্রধান জামাতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন।
কেন্দ্রীয় ঈদগাহ কর্তৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনায় ঈদের জামাতের জন্য বড়বাড়িয়া শাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছিল।
এছাড়াও বড়বাড়িয়া মাইজোড়া, চরচিংগড়ী, আড়ুয়ার্নী, হিজলা, মচন্দপুর, কলাতলা, শিবপুর, চিতলমারীসহ উপজেলার বিভিন্ন ঈদগাহে পবিত্র ঈদুল আজহার জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

