Nabadhara
ঢাকাশুক্রবার , ২৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ৪ মাসের শিশুকে নদীতে ফেলে মায়ের ঝাঁপ: জীবিত উদ্ধার মা,সন্তান নিখোঁজ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
মে ২৯, ২০২৬ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ায় চার মাস বয়সী শিশুসন্তানকে গড়াই নদীতে ছুঁড়ে ফেলে নিজেও নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। স্থানীয় নৌকার মাঝিরা ওই নারীকে জীবিত উদ্ধার করলেও নিখোঁজ রয়েছে শিশু সাইফ ওসমান হাদি।

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া শহরসংলগ্ন গড়াই নদীর হরিপুর সেতু এলাকায় এ ঘটনা ঘটে। পরে শিশুটির মাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

শিশুটির বাবা হরিপুর গ্রামের বাসিন্দা আব্দুল আলীম জানান, তার স্ত্রী সন্তানকে নিয়ে কুমারখালী উপজেলার সুলতানপুর বেলতলা গ্রামে বাবার বাড়িতে ছিলেন। সেখান থেকে ফিরে বিকেলে হরিপুর সেতুর ওপর থেকে প্রথমে শিশু হাদীকে নদীতে ফেলে দেন তিনি। পরে নিজেও নদীতে ঝাঁপ দেন।

তিনি আরও জানান, তার স্ত্রীর মানসিক সমস্যা রয়েছে। শিশুটি কিছুদিন ধরে অসুস্থ ছিল। তিনি স্ত্রী ও সন্তানকে বাড়িতে এনে চিকিৎসা করাতে চাইলেও স্ত্রী মায়ের বাড়িতে রেখেই চিকিৎসা করাতে চাইছিলেন। এ নিয়ে স্ত্রী ও শাশুড়ির সঙ্গে পারিবারিক টানাপোড়েন চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে থাকা কয়েকজন নৌকার মাঝি সেতু থেকে এক নারীকে নদীতে ঝাঁপ দিতে দেখে দ্রুত এগিয়ে যান। তারা ওই নারীকে জীবিত উদ্ধার করে তীরে নিয়ে আসেন। তবে শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নদীতে তল্লাশি শুরু করে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। এছাড়া খুলনা থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

এদিকে নদী থেকে উদ্ধার হওয়ার পর শিশুটির মাকে থানায় নিয়ে যায় পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “ওই নারী বারবার কান্নাকাটি করছেন। তার কাছ থেকে বিস্তারিত পরিচয় বা ঘটনার কারণ এখনো জানা যায়নি।”

নিখোঁজ শিশু হাদীকে উদ্ধারে রাত পর্যন্ত অভিযান চলছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।