Nabadhara
ঢাকাশুক্রবার , ২৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
মে ২৯, ২০২৬ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান উদ্দিন সুমন সরদার (৪২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া-সিংবাড়ি গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সুমন সরদার ওই গ্রামের মৃত আবুল কালাম সরদারের ছেলে। তিনি ধানসাগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া উপজেলা সদরের পাঁচরাস্তা মোড়ে অবস্থিত জেনারেল গ্রামীণ হাসপাতালের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করতেন।

নিহতের পরিবার ও দলীয় সূত্রে জানা যায়, দুপুরে খাবার শেষে ঘরে অবস্থান করছিলেন সুমন সরদার। এসময় তার স্ত্রী ও সন্তানরা ঘরের বাইরে ছিলেন। হঠাৎ চিৎকার শুনে তার স্ত্রী ঘরে গিয়ে তাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কীভাবে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অন্তরা জানান, বিকেল সোয়া ৪টার দিকে স্বজনরা বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শমিনুল হক বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এদিকে বিএনপি নেতা সুমন সরদারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত ও সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।