Nabadhara
ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়রায় জামায়াত অফিসে চেয়ার ভাঙচুর, আহত ৩

কয়রা (খুলনা) প্রতিনিধি
মে ৩০, ২০২৬ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের কার্যালয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চেয়ার ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আহতরা হলেন— আমাদী ইউনিয়ন জামায়াতের মুরব্বী কমিটির সভাপতি শেখ মিজানুর রহমান, তার ভাই বাবর আলী শেখ এবং কলেজছাত্র ছেলে ইমরান শেখ। তারা সবাই আমাদী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ওয়ার্ড জামায়াত অফিসে শেখ মিজানুর রহমানের সঙ্গে একই গ্রামের মৃত নাজিমের ছেলে মো. রবিউল ইসলামের একটি বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি শান্ত হলে রবিউল ইসলাম সেখান থেকে চলে যান। পরে তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে অফিসে এসে চেয়ার ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে। এ সময় শেখ মিজানুর রহমানকে মারধর করা হয়। খবর পেয়ে তার ভাই বাবর আলী শেখ ও ছেলে ইমরান শেখ ঘটনাস্থলে আসার পথে হামলার শিকার হন বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তারা চিকিৎসা নিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে মো. রবিউল ইসলাম বলেন, “আমাকেই মারধর করা হয়েছে। এছাড়া আমার পকেট থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ ও সরদার বংশকে জড়ানোর উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।”

এ বিষয়ে কয়রা থানার তদন্ত পরিদর্শক মো. শাহ আলম বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।