Nabadhara
ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে আলহেরা আল জামিয়াতুল ইসলামিয়ার আয়োজনে হাফিজা সংবর্ধনা অনুষ্ঠান

Link Copied!

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা আল জামিয়াতুল ইসলামিয়ার উদ্যোগে হাফিজা সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার পরিচালক মাওলানা আবুল কালাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি দেলোয়ার হোসেন ডলার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও রাকসুর সাবেক ট্রেজারার ড. মো. সেতাউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মোহা. এমরান হোসেন এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সিভিল জজ মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে আলহেরা আল জামিয়াতুল ইসলামিয়া মাদরাসা থেকে নতুনভাবে হিফজ সম্পন্ন করা ৩ জনসহ মোট ৬ জন হাফিজা এবং ২০২৫ সালে এডুকেশন সোসাইটি কর্তৃক বৃত্তিপ্রাপ্ত ৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

নতুনভাবে হিফজ সম্পন্নকারী মারুফা খাতুন, স্বর্ণালী খাতুন ও আঁখি খাতুনের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

আলোচনায় প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা আবুল কালাম মাদরাসার প্রতিষ্ঠালগ্ন থেকে অগ্রযাত্রা, সাফল্য এবং বর্তমান শিক্ষার্থীদের অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি জানান, এ পর্যন্ত ৬ জন শিক্ষার্থী হিফজ সম্পন্ন করেছে এবং প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করছে।

অনুষ্ঠানে অতিথি ও অভিভাবকরা মাদরাসার সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

আলোচনা শেষে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।